ফ্রিল্যান্স আউটসোর্সিং করে ঘরে বসেই উপার্জন করুন!


বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ফ্রিল্যান্স আউটসোর্সিং। যদিও আমাদের দেশে এখনো এ বিষয়টি নতুন, কিন্তু এরই মধ্যে অনেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিংয়ে গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার।


এ ক্ষেত্রে ইংরেজি জানা এবং আইটিতে কিছুটা দক্ষ লোকদের জন্য ভালো সম্ভাবনা রয়েছে। আয়ের দিক থেকেও অনলাইন ফ্রিল্যান্সিংয়ে রয়েছে অভাবনীয় সম্ভাবনা। ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টিবিলিয়ন ডলারের একটা বিশাল বাজার। উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। এখানে প্রতি মুহূর্তে নতুন নতুন কাজ আসছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান সেই সুযোগকে ভালোভাবে কাজে লাগিয়েছে। আমরাও যদি ফ্রিল্যান্সিংয়ের বিশাল বাজারের সামান্য অংশ কাজে লাগাতে পারি তাহলে এটি হতে পারে আমাদের অর্থনীতি মজবুত করার শক্ত হাতিয়ার।

Comments

Popular posts from this blog

গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, রবি, টেলিটক, সিটিসেল মোবাইলের কিছু গুরুত্বপূর্ন কোড ।

Grameenphone Internet and Minute Pack on Recharge